(১) ইমাম ইবনুল যাওজী (রহ) [ওফাত ৫৯৭ হি] কিতাব : জাদুল মাসীর ফী ইলমীত তাফসীর সুরা আহযাব : ৭ নং আয়াত : খন্ড : ৬ পৃষ্ঠা : ১৯১ প্রকাশনী : দারুল কুতুব ইলমিয়্যাহ, লেবানন তিনি বলেন, হযরত কাতাদা (রা) থেকে বর্নিত, "আমাদের নবী করীম (সা) হচ্ছেন সৃষ্টিগত দিক থেকে প্রথম নবী।" ↓ (২) ইমাম ইবনে জারীর তাবারী (রহ) [ওফাত ৩১০ হি] :- ইসলামের ইতিহাসে লিখিত সর্বাধিক সমাদৃত ও গ্রহনযোগ্য সবচেয়ে প্রাচীনতম তফসীর হল তফসীরে জারীর ইবনে তাবারী। তিনি তার তফসীরে সুরা আহযাব ৭ নং আয়াতের ব্যখ্যায় লিখেন, নবীজী (সা) সৃষ্টিগত দিক থেকে প্রথম এবং প্রেরনের দিক থেকে সর্বশেষ নবী। হাদিসটি নিম্নরুপ : রাসুলুল্লাহ (সা) বলেন, " আল্লাহ তায়ালা সর্বপ্রথম নবীগনের মধ্যে আমাকে সৃষ্টি করেছেন আর প্রেরনের সময় সর্বশেষে প্রেরণ করেছেন। আর নবীগন থেকে অংগীকার নেয়ার ঘটনাও তিনি বিবৃতি করেছেন। ↓ (৩) আল্লামা ইবনে কাসীর রহমতুল্লাহি আলাইহ নবীজির আও্বালিয়্যাত এর এ হাদিসখানা তাঁর তফসিরে ইমাম ইবনে আবি হাতেম থেকে মোত্তাসেল সনদ সহ বর্ণনা করেছেন হযরত আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু হতে। নবীজী (সা) সৃষ্টির মধ্যে আমিই প্রথম আর প...