পোস্টগুলি

জুন, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হযরত জুনায়েদ বাগদাদী এর ইহুদীদের সাথে বাহাস

ছবি
হযরত জুনায়েদ বাগদাদী (রাহমাতুল্লাহি আলাইহি) এর ইহুদীদের সাথে বাহাস হযরত জুনায়েদ বাগদাদী (রাহমাতুল্লাহি আলাইহি) কে এক জনৈক ইহুদি মুহব্বত করতেন। একদিন ইহুদি উনার নিকটে এসে কিছুক্ষণের মধ্যেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো। হযরত জুনায়েদ বাগদাদী (রাহমাতুল্লাহি আলাইহি) বললেন,কোথায় যাচ্ছ? ইহুদি বললো,আজ আমাদের একটা সমাবেশ আছে। সব ইহুদি সেখানে আসবে আমিও যাবো, হযরত জুনায়েদ বাগদাদী (রাহমাতুল্লাহি আলাইহি) বললেন আমাকে তোমার সাথে নিয়ে চলো আমি তোমাদের বেশ ধরে সেখানে যাবো। হযরত জুনায়েদ বাগদাদী (রাহমাতুল্লাহি আলাইহি) তার সাথে সেখানে গিয়ে দেখেন একটি উচু আসন তৈরী করা হয়েছে। কিছুখন পর সেখানে একজন বৃদ্ধকে এনে বসানো হলো, এই বৃদ্ধ প্রতিবছর এখানে বসে জনতাকে একটি মাত্র উপদেশ দিতেন,তাহারা সবাই সেই উপদেশ পালন করতো। কিনতু এবার সে চুপ করে বসে রইলো৷ ভক্তরা বলে উঠলো,আপনি আজ কিছু বলছেন না কেন আপনার বানী শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। বৃদ্ধ বললো, এই মজলিসে একজন মুসলমান আছে।তাই আমি কোন কথা বলতে পারছিনা। ইহুদিরা বলে উঠলো,কে সে মুসলমান আমরা উনাকে হত্যা করবো। বৃদ্ধ বললো, খবরদার! তোমরা উনাকে হত্যা করবে না।...